IQNA

কুমাইল ইবনে যিয়াদ-এর মাযার পুনর্নিমাণ প্রায় সম্পন্ন

22:50 - April 20, 2008
সংবাদ: 1644853
নবী (সা.) এর বিখ্যাত সাহাবী ও পরে ইমাম আলী (আ.) এর সাথী কুমাইল ইবনে যিয়াদ আল নাখাঈর (রা.) এর মাযারের পূনর্নিমাণের কাজ প্রায় ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে।
পুনর্নিমাণ কাজের সুপারভাইযার রিপোর্টারদের জানান, পবিত্র নাজাফ শহরের পুনর্নিমাণ সংস্থা এ কাজে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছেন।

পুনর্নিমাণ কাজ শুরু হয় ২০০৭ এর এপ্রিল মাসে।

কুমাইল ইবনে যিয়াদ সুপরিচিত হয়ে আছেন একটি দোয়ার জন্য যা তিনি হযরত ইমাম আলী (আ.) থেকে শিখেছিলেন। আর দোয়াটি দোয়া-ই-কুমাইল হিসেবেই পরিচিত।

কুমাইল ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার পরিবার ইমাম আলী (আ.) এর সময়কালে ইরাকের কুফা নগরীতে বসবাস শুরু করে।

সাইদ ইবনে জুবাইয়ের পাশে থেকে তিনি জামাজিম এর যুদ্ধে অংশ গ্রহণ করেন ৮২ হিজরীতে ইরাকী প্রাদেশিক গর্ভনর হাজ্জাজ ইবনে ইউসুফ আস সাকাফীর বিরুদ্ধে। কুমাইল কুরআন তেলাওয়াতকারীদের সৈন্যদলের নেতৃত্ব দেন।

কুমাইলকে হাজ্জাজ মৃত্যুদন্ড দেন তার দৃঢ় বিশ্বাসের কারণে। বলা হয় মৃত্যুদন্ড কার্যকর করার আগে হাজ্জাজ হযরত কুমাইলকে হযরত ইমাম আলী (আ.) কে পরিত্যাগ করার ঘোষণা দেয়ার জন্য প্রস্তাব দেয়।

কুমাইল ইবনে যিয়াদের মাযার নাজাফের ওয়াদিউস সালামের একটি পাহাড়ে অবস্থিত।
captcha