IQNA

ইসলামী বিশ্বকোষের ৯ম খন্ড প্রকাশিত হয়েছে

23:22 - April 20, 2008
সংবাদ: 1644854
ভারতের কোযিকোডে গত শুক্রবার ইসলামিক পাবলিশিং হাউয ইসলামী বিশ্বকোষের ৯ম খন্ড প্রকাশ করেছে।
এম জি এস নারায়নান ICHR-এর প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী ই টি বাশীর এর হাতে প্রথম কপিটি তুলে দেন।

বিশ্বকোষটির এক হাজার অধ্যায় রয়েছে যা প্রায় ১৫০ জন লেখকের লেখা। বিভিন্ন বিষয় ও ঘটনাবলী এতে বর্ণিত হয়েছে। এছাড়াও আছে কোযিকোড ডিস্ট্রিক্ট গঠন থেকে খিলাফাত আন্দোলন পর্যন্ত।

এক সমাবেশে জনাব নারায়নান বলেন, বিশ্বকোষটিতে বেশ কিছু তথ্য পাওয়া যাবে যা ১০০টির বেশী বইতেও পাওয়া যাবে না।

তিনি বলেন, বিভিন্ন দল ও বিশ্বাসে বিশ্বাসী লোকেরা দেশে যুগ যুগ ধরে পাশাপাশি বাস করছে কিন্তু পরস্পরের ধর্ম সম্পর্কে জানার জন্য কোন জোড়ালো পদক্ষেপ কখনো নেয়া হয়নি।

তিনি বলেন, বিশ্বকোষটি ইসলামকে ভালো ভাবে বোঝার জন্য অমুসলিমদের অনেক সাহায্য করবে।
captcha