IQNA

ইরানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ২৩তম কুরআন প্রতিযোগিতার বিচারকমন্ডলী নির্বাচন করা হয়েছে

23:02 - April 20, 2008
সংবাদ: 1644855
২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার জন্য বিচারকমন্ডলী নির্বাচিত হয়েছেন।
ইরানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কুরআনী তৎপরতার সংস্থার উপপ্রধান ইসা আলী যাদেহ ইক্বনাকে বলেন, পুরুষদের বিভাগে আহমাদ আবুল কাসেমী, মাহমুদ লুৎফিনিয়া, সাইয়্যেদ মোহসেন মুসাভী এবং কারিম দাউলতি তেলাওয়াত বিভাগে প্রতিযোগীদের মান বিচার করবেন।

তিনি বলেন, হেফয বিভাগে বিচারক হিসেবে থাকবেন আমির আগাই, মুহাম্মাদ মুস্তাপাপুর, রেযা মোহাম্মাদপুর, মাসুদ গর্জি, মেহদী আদেলি এবং মোহাম্মাদ হোসেইন ফেরেদুনী।

নারীদের বিভাগে বিভিন্ন বিষয়ে মান বিচার করবেন আমিরাবাদী, আঘিঘি, মুজাররাদ, জামালি, সাঈদী, জাফারী, হাজালী, আবদিপুর, চাংগী এবং মাহরোখ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতা সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আগামী ১৭শে মে - ২০শে মে ২০০৮ এ অনুষ্ঠিত হবে।
captcha