IQNA

ইসলামী খেলাধূলার আয়োজনের আশা করছে ইন্দোনেশিয়ার বানটেন প্রদেশ

0:01 - April 21, 2008
সংবাদ: 1644856
বানটেন ইন্দোনেশিয়া -- বানটেন প্রাদেশিক সরকার ইসলামী সলিডারিটি গেমস অনুষ্ঠানের জন্য একটি প্রস্তাব তৈরী করছে যা ২০১৩ সনে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে।
টাংগেরাং-এ পরিদর্শনে গিয়ে গভর্ণর রাতু আতুত চোসিয়াহ গত শুক্রবার বলেন, আমি প্রাদেশিক যু্ব ও ক্রীড়া মন্ত্রী জনাব আধিয়াকসা ডল্ট-এর কাছে খেলাধূলার আয়োজনের জন্য আমরা কি কাজ করতে পারি জিজ্ঞেস করে একটি চিঠি পাঠিয়েছি।

তিনি বলেন, গত সপ্তাহে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জোহান আরেফীন হোসেইন হোটেল মেরাকে এক মিটিং-এ যে চিঠি পাঠিয়েছিলেন তার উত্তরেই এই চিঠি দিয়েছি।

গভর্ণর বলেন, কেন্দ্রীয় সরকার টাংগেরাং-এ খেলাধূলার একটি জাতীয় সেন্টার তৈরী করতে বলায় বানটেন আয়োজনে উৎসাহ প্রকাশ করেছে।

ইসলামী দেশগুলোর জন্য অলিম্পিক বানটেন-এর জন্য একটি ভালো সুযোগ ধর্মীয় সংস্থা, ঐতিহ্য এবং পর্যটক তুলে ধরার জন্য যা এই প্রদেশে উন্নয়নকে গতিশীল করবে।

২০০৫ সনে ৫৪টি ইসলামী দেশ মিলে ইসলামী সলিডারিটি খেলা প্রতিষ্ঠা করে। খেলাটি প্রত্যেক ৪ বছরে একবার অনুষ্ঠিত হবে।

প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছিলো ২০০৫ সনের ৮ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত সৌদী আরবে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২০০৯ সানল ইরানে, ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে ২০১৩ সনে।
captcha