IQNA

কাতার ৬ষ্ঠ আন্তধর্ম সংলাপ সম্মেলনের আয়োজন করবে

23:40 - April 21, 2008
সংবাদ: 1645244
আল শার্গ সংবাদপত্র অনুযায়ী কাতার ১৩শে মে ৬ষ্ঠ আন্তধর্ম সংলাপ সম্মেলনের আয়োজন করবে।
সারা বিশ্ব থেকে বিভিন্ন ধর্ম বিশ্বাসের পণ্ডিত ও চিন্তাবিদদের সম্মেলনে যোগদান করার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে যা রাজধানী দোহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানটির আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় সুসম্পর্ক, সহনশীলতা এবং অন্যদের ধর্মের প্রতি শ্রদ্ধার উন্নয়ন ঘটানো এবং পূর্ববর্তী সম্মেলনের প্রস্তাবগুলো কতুটুকু বাস্তবায়িত হয়েছে তা নিরুপণ করা।

সম্মেলনের জন্য নতুন একটি জায়গার উদ্বোধন করা হবে। কেন্দ্রটি স্থাপিত হয়েছিলো পঞ্চম আন্তর্জাতিক আন্তধর্ম সম্মেলনের সময়।
captcha