সিনেটর ড. বাবর আওয়ান ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে বলেন যে এই ডকুমেন্টারীটি উর্দু, ইংরেজী ও আরবী ভাষায় সম্পন্ন হতে প্রায় ১০০ দিন লাগবে। তিনি বলেন, চলচ্চিত্রটি রমযান মাসের প্রথম দিন সৌদী আরব থেকে সারা বিশ্বে প্রচারিত হবে।
তিনি বলেন, ডকুমেন্টারীটি পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষী প্রচারণার জবাব তৈরী হচ্ছে যা কুরআন ও ইসলাম এর উপর ভিত্তি করে নির্মিত হবে। তিনি বলেন, এটি পক্ষপাতিত্বমূলক প্রচারণার জবাবে তৈরী হচ্ছে এবং এটি ইসলামের মহান শিক্ষার সত্য বাণীকে পৌঁছে দিবে।
তিনি জানান, একজন বিজ্ঞ ব্যক্তি কুরআন উপর গবেষণা লব্ধ এই স্ক্রিপটি তৈরী করেছেন যা প্রফেশনাল লেখকরা এখন সাজাচ্ছেন। তিনি বলেন, চলচ্চিত্রটি কারো অনুভুতিকে আঘাত করবেনা এবং কোন ধর্মকে সমালোচনা করবেনা কিন্তু ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরবে।
ড. বাবর আওয়ান বলেন, একজন মুসলিম পার্লামেন্ট সদস্য হিসেবে আমি গার্ট উইল্ডার্সের চলচ্চিত্রের জবাব দেয়ার গুরু দায়িত্বকে গ্রহণ করেছি।
তিনি বলেন, বিশ্ব শান্তি নির্ভর করে আন্তধর্ম সৌহার্দের উপর এবং ভিন্ন ধর্মের প্রতি শত্রুতামূলক মনোভাবের মাধ্যমে নয়।
তিনি বলেন, কিছু বন্ধুর আর্থিক সহায়তার মাধ্যমে প্রজেক্টটি সম্পন্ন করা হবে। তবে যদি কেউ এতে সাহায্য করতে চায় তাকে স্বাগতম জানানো হবে।