IQNA

জামাতুদ্দাওয়া হুরমাতে রাসূল (সা.) সম্মেলন করেছে

23:21 - April 22, 2008
সংবাদ: 1645595
করাচীর শাহরাহে কাইদীনে রবিবার রাতে জামাতুদ্দাওয়া হুরমাতে রাসূল (সা.) সম্মেলন করেছে।
জামাতুদ্দাওয়া পাকিস্তানের আমীর প্রফেসর হাফিয মোহাম্মদ সাদিদ বলেন, ব্লাসফেমী রাজনৈতিক দুশ্চিন্তা নয় বরং ধর্মীয় দুশ্চিন্তা। ইউরোপে রাসূলুল্লাহ (সা.) ও কুরআনের অবমাননার পিছনে আমেরিকা ও তার ধর্মীয় পণ্ডিতদের হাত রয়েছে। জাতীয় সংসদে এর সমাধান প্রস্তাব এর আরোগ্য নেই। কুরআনে এবং সুন্নাহতে এর যথাযথ সমাধান দেয়া আছে আর তাহলো নবীদের অপমান করার জন্য মৃত্যুদন্ডের শাস্তি।

প্রাক্তন বিচারপতি ওয়াজিউদ্দীন সম্মেলনে বক্তব্য দানকালে বলেন, মুসলিমরা শান্তিপ্রিয় এক জাতি। তারা যুদ্ধে যায় না যদি না তাদেরকে উস্কানো হয়। তিনি বলেন, যতক্ষণ না মুসলিমরা জিহাদের জন্য প্রস্তুত হবে ততক্ষণ তারা বিশ্বাসের ভিতর অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জবাব দিতে পারবেনা।

পাকিস্তান সরকারকে ডেনমার্ক ও হল্যান্ডের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য একটি প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবে এ দুটো দেশের সাথে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছেদ করার আহবান জানানো হয়।
captcha