রবার্টো ক্যালড়েরোলি নর্দান লীগের একজন সিনিয়র মেম্বার, যে দলটি গত সাধারণ নির্বাচনে শতকরা ৮ ভাগ ভোট পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ক্যালড়েরোলি প্রধান মন্ত্রী বারলুসকোনির গত সরকারে সংস্কার মন্ত্রী ছিলো যে ২ বছর আগে এক টেলিভিশন প্রোগ্রামে ইটালীয়ানদের হতচকিত করে দেয় যেখানে সে তার সার্ট ক্যামেরার সামনে ছিড়ে ফেলে এবং তার টি শার্ট বেরিয়ে আসে যেখানে ছিলো রাসূলুল্লাহ (সা.) কে অপমান করে ড্যনিশ কার্টুনের ছবি। গত সেপ্টেম্বরে মুসলমানদের জন্য একটি নতুন মসজিদ তৈরীর দিনটিতে সে তার আপত্তি উপস্থাপন করে দিনটিকে 'শুকর দিন' হিসেবে ঘোষণা করে মুসলমানদের উত্তেজিত করার উদ্দেশ্যে। মুসলিমরা শুকরকে অপবিত্র হিসেবে গণ্য করে।
সংস্কার মন্ত্রী হিসেবে সে একটি নতুন নির্বাচনী আইন তৈরী করে যেখানে সিনেটররা জাতীয় ভিত্তিতে নয় বরং আঞ্চলিক ভিত্তিতে ফিরে আসতে পারবে। দুটো হাউযকে সে দুটো ভিন্ন পার্টির অধীনে এনে দেবার দ্বার উম্মোচন করে। পরে অবশ্য সে আইনটিকে 'এক বস্তা ময়লা' হিসেবে অভিহিত করে।
প্রধান মন্ত্রী বারলুসকোনি গত সপ্তাহে এই মন্ত্রী সম্পর্কে দৃঢ় সিদ্ধান্ত নেয়ার কথা অস্বীকার করেছেন এই বলে যে, এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।