আল আহসা ওয়েবসাইট অনুযায়ী ওয়েবসাইটটি চালু হওয়ার উদ্দেশ্য হচ্ছে নবী (সা.) এর পবিত্রতা ও মহান ধর্মের মূল্যবোধ রক্ষা।
এই নতুন ওয়েবসাইটটি সারা বিশ্বের মুসলমানদের আবেদন জানিয়েছে তারা যেন সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করেন এবং ওয়েবসাইটে তথ্য দিয়ে সাহায্য করেন।
নুতন ভাষা যোগ করা, সম্পাদনা, নবী (সা.) এর মোজেযা অধ্যায় এবং অমুসলিমদের পক্ষ থেকে তথ্য প্রদান এই ওয়েবসাইটের বৈশিষ্ট।
ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে http://mohammad.islamway.com । ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ইংরেজী, ফারসী, আরবী, ইটালিয়ান, জার্মান, ডাচ, স্প্যানিশ, ড্যানিশ, সুইডিশ ও নরওয়েজিয়াম।