IQNA

মালয়েশিয়ায় চীনারা আরো মসজিদ চাইছে

23:35 - April 26, 2008
সংবাদ: 1646537
চাইনিজ ভাষায় খুতবা শোনার জন্য ও চীনা ভাষাভাষী মুসলিমদের প্রয়োজন মিটানোর জন্য মালয়েশিয়ার চাইনিজ পণ্ডিত ব্যক্তিগণ আরো মসজিদ চাইছেন। স্টার সংবাদপত্র ২৫ এপ্রিল এই সংবাদ পরিবেশন করে।
মালয়েশিয়ান চাইনিজ মুসলিম এসোসিয়েশনের প্রধান ফাদলি চীহ আব্দুল্লাহ বলেন, বর্তমানে আমরা মসজিদে যাই যেখানে খুতবা ও মুনাজাত মালয় ভাষায় হয়।

যদিও প্রার্থনাগুলো একই রকম কিন্তু আমাদের সম্প্রদায়ের অনেকেই তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা বোঝে না।

এসোসিয়েশনের ২০০ সদস্য শুক্রবার থেকে তিনদিন ব্যাপী এক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে যেখানে অন্যান্য বিষয়ের মধ্যে এ বিষয়টিও আলোচনার বিষয়বস্তু হবে।

ফাদলী বলেন, তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন লেকচার, ওয়ার্কশপ এবং ফোরাম অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়াতে প্রায় ৫৭০০০ চাইনিজ মুসলিম আছে। মালয়েশিয়ার ২ কোটি ৬০ লক্ষ জনসমষ্টির ৬০ ভাগই মুসলিম। চীনা ও ভারতীয় বংশোদ্ভুতদের বেশীরভাগ বৌদ্ধ, এরপর হিন্দু ও খৃস্টান।

ফাদলী বলেন, এসোসিয়েশন ইপোহ শহরে চাইনিজদের জন্য একটি নতুন মসজিদ করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, পূর্ববর্তী সরকার নির্মাণ কাজে ১,০০,০০০ রিংগিত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। আমরা এই নতুন সরকারের কাছে বিষয়টি তুলে ধরবো।
captcha