পুরুষ ও নারীদের জন্য আলাদা বিভাগে এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় ১১০ জন তেলাওয়াতকারী ও হাফেয অংশগ্রহণ করছে।
কুরআন প্রতিযোগিতার কাউন্সিল ঘোষণা করেছে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫ টি ক্ষেত্রে। এর মধ্যে থাকবে হেফয, তেলাওয়াত, তাজউইদ এবং ব্যাখ্যা।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগে: পুরো কুরআন মুখস্থ ও এর তাজউইদ ও তেলাওয়াত, ২০ পারা কুরআন মুখস্থ ও এর সাথে তেলাওয়াত ও তাজউইদ, ১০ পারা কুরআন মুখস্থ ও এর সাথে তাজউইদ ও তেলাওয়াত এবং ৫ পারা মুখস্থ ও এর সাথে তাজউইদ ও তেলাওয়াত।
কাউন্সিলের লক্ষ্য হচ্ছে ঐশী কিতাবের যথাযথ খেদমত করা, পবিত্র কুরআনের বিশ্বাসের সাথে মুসলিমদের পরিচয় করিয়ে দেয়া, শিশু কিশোরদের কুরআন মুখস্থ ও তেলাওয়াত করায় উৎসাহ প্রদান, একটি প্রজন্মকে কুরআনী চিন্তাধারায় গড়ে তোলা এবং ইসলামী সমাজগুলোতে কুরআনী সংস্কৃতি চালু করা।
তিনটি গ্রুপের বিজয়ীদের মূল্যবান পুরস্কার ও সম্মানসূচক প্ল্যাক দেয়া হবে প্রতিযোগিতার শেষে যার শিরোনাম দেয়া হয়েছে সালমান বিন আব্দুল আযীম।