IQNA

৪ হাজার নারী ইসলাম বিদ্বেষী চলচ্চিত্রের প্রতিবাদ জানিয়েছে

22:36 - April 27, 2008
সংবাদ: 1646892
পাকিস্তানের করাচীতে গত শনিবার হাজার হাজার নারী ইসলাম বিদ্বেষী ডাচ চলচ্চিত্রের প্রতিবাদ জানিয়েছে।
নারীরা চিৎকার করে শ্লোগান দেয়, 'ডেনমার্কের মৃত্যু হোক, নেদারল্যান্ডের মৃত্যু হোক'। প্রায় এক কিলোমিটার রাস্তা তারা ভিড়ের মধ্যে অতিক্রম করে। পুলিশ জানায় জামায়াত ইসলামীর প্রায় ৪০০০ নারী সদস্য ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র ও ডেনিশ কার্টুনের বিরুদ্ধে তাদের ক্রোধ প্রকাশ করে। সরকার এর প্রতি তারা ডেনমার্ক ও নেদারল্যান্ডের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং তাদের কুটনীতিকদের বহিষ্কার করার আহবান জানায়।

জামায়াতে ইসলামী বলেছে, আমরা আমাদের জীবন দিয়ে নবী (সা.) এর সম্মান ও ধমের মর্যাদা রক্ষা করবো। পাকিস্তান গত মাসে ডাচ রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং উইল্ডার্সের চলচ্চিত্রের বিরুদ্ধে এক কড়া প্রতিবাদ জানায়। তাতে বলা হয় চলচ্চিত্রটি সারা বিশ্বব্যাপী মুসলিমদের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে ।

এর আগে ২০০৫ সনে ড্যানিশ সংবাদপত্রে অবমাননাকর কার্টুন ছবি প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভে প্রায় ৫ জন পাকিস্তানী নিহত হয়।
captcha