উৎসবের এক্সিকিউটিভ ম্যানেজার আসগর ক্বাসেমী ইকনাকে বলেছেন যে উৎসবে রয়েছে প্রতিযোগিতা বিভাগ, কুরআনের অর্ধেক হেফয শাখা। কুরআনী ধ্যান-ধারণা এবং ইতরাত শাখা (নাহজুল বালাগা ও হাদীস সম্পর্কে প্রশ্ন)।
তিনি বলেন, প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় ৫,৭৬০০০ বাসিজী অংশ গ্রহণ করে ৩১ টি প্রদেশ থেকে এবং ৪৯৬ জন জাতীয় পর্যায়ে উঠে এসেছে।
ছেলে এবং মেয়েদের জন্য আলাদা এই উৎসব ৮ই মে পর্যন্ত চলবে।
তিনি বলেন, একজন আয়াতুল্লাহ উযমা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।