দোহা ভিত্তিক দৈনিক 'আল রায়া' অনুযায়ী সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে "ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর সায়েন্টিফিক মিরাকল অব দি হোলি কুরআন এন্ড প্রফেট মোহাম্মাদ'স (সা.) ট্রাডিশন" এর উদ্যোগে।
কাতারী এনসাইক্লোপিডিয়া ওয়েবসাইট সেমিনারের সুপারভাইজ করেছে।
এসোসিয়েশন জানায় যে কুরআনের বৈজ্ঞানিক মোজেযার বিভিন্ন দিক আবিষ্কারের ক্ষেত্র প্রস্তুত করার জন্য এবং বৈজ্ঞানিক ও ধর্মীয় চিন্তার মধ্যে সংযোগ সাধনের উদ্দেশ্যে বাৎসরিক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজনকারীরা জানায়, এই সেমিনার এই ক্ষেত্রে তৎপর বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের প্রসার ঘটাবে।
জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক অভিযোগের বিরুদ্ধে যথাযথ জবাব বের করা এবং ইসলাম প্রচারে বৈজ্ঞানিক গবেষণা আয়োজন করা সেমিনারের উদ্দেশ্য সমূহের অন্তর্ভুক্ত।