IQNA

তেহরান আন্তর্জাতিক বই মেলায় কুরআনী বই উপস্থাপন করেছে অসওয়েহ পাবলিশিং হাউস

22:29 - May 01, 2008
সংবাদ: 1648141
অসওয়েহ প্রকাশনী ২১তম তেহরান আন্তর্জাতিক বই মেলায় ১২০টি কুরআনী বই উপস্থাপন করেছে।
অসওয়েহ প্রকাশনীর ডিরেক্টর নাসের বাবাঈ ইকনাকে বলেন যে প্রকাশনীর স্টলটিতে পবিত্র কুরআনের ফার্সী অনুবাদ, কুরআনের তাফসীর, কুরআনের ইনডেক্স, মাফাতিহুল জিনান এবং নবীদের জীবন কাহিনী উপস্থাপিত হয়েছে।

একটি বিশেষ এলাকা কুরআনী বই এর জন্য নির্ধারিত করা প্রয়োজন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, তার প্রয়োজন নেই কারণ প্রত্যেক বছর রমজান মাসে কুরআন প্রদর্শনীতে কুরআনী বই প্রদর্শিত হয়।

তিনি বলেন, তেহরানের মোসাল্লা (জুমার নামাজের জায়গা) এর জন্য সবচেয়ে ভালো পছন্দ হয়েছে যেহেতু এর সাংস্কৃতিক ও ইসলামী পরিবেশ রয়েছে।

২১তম তেহরান আন্তর্জাতিক বই মেলা শুরু হয়েছে বুধবার দিন তেহরানের মোসাল্লাতে। ১৭০০ ইরানী ও ৮৪০ টি বিদেশী প্রকাশনী সংস্থা এ বছর এতে অংশগ্রহণ করছে।
captcha