মিশরের দৈনিক সংবাদপত্র আল আখবার জানায়, ১৩তম আন্তর্জাতিক ইসলামী দর্শন সম্মেলন ইসলামের ইতিহাস জুড়ে বৈজ্ঞানিক ও রাজনৈতিক আন্দোলনের সূচনায় ইসলামী ঐতিহ্য, আইন এবং আচরণ বিধির ভূমিকা অন্বেষণ করবে।
চলমান সম্মেলনে বিভিন্ন ইসলামী দেশ থেকে আগত সম্মানিত দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিগণ অংশগ্রহণ করছেন।
মিশরের আওক্বাফ ও অনুদান মন্ত্রী বলেন, ঐশী ঐতিহ্যসমূহ আইন এবং কুরআনের মহান ধ্যান ধারণার উপর গবেষণা সব বিজ্ঞানের গভীরে প্রবেশের রাস্তা খুলে দেয়।
১৩তম আন্তর্জাতিক ইসলামী দর্শণ সম্মেলন কায়রোর দারুল উলুম মাদ্রাসার চ্যন্সেলর জনাব মোহাম্মাদ আল তাওউইলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ তার সমাপ্তি ঘটবে।