আয়াতুল্লাহ খামেনেঈ শিরাজ শহরে তাকে স্বাগতম জানাতে আসা হাজার হাজার উৎসুক জনতাকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
তিনি বলেন, ইরানী জাতি শত্রুদের দ্বারা সকল হুককিকে সুযোগে পরিণত করবে এবং জাতির জন্য উন্নয়ন ও গর্ব এনে দিবে।
আয়াতুল্লাহ খামেনেঈ বলেন যে ধার্মিক ইরানী জাতি তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মর্যাদার উপর নির্ভর করে ইরানে ইসলামী বিপ্লবকে বিজয়ী করেছে এবং তাদের স্বাধীনতা, জাতীয় সম্মান, কল্যাণ ও সমৃদ্ধি অর্জন করেছে।
তিনি বলেন, যে কোন জাতিকে তাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সমস্যা সহ্য করতে হবে। উদাহরণ হিসেবে তিনি ৮ বছরের পবিত্র প্রতিরোধ যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, হুমকি প্রতিরোধ এবং অর্থনৈতিক অবরোধের মুখে সঠিক পথে ইরানীদের কষ্ট সহ্য করার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ইরানী জাতি ইসলামী বিপ্লবের প্রাথমিক দিনগুলো থেকেই অর্থনৈতিক ও অন্যান্য অবরোধের মুখোমুখি হয়েছে কিন্তু সকল হুমকিকে সুযোগে পরিণত করেছে এর মূল্যবান শক্তির উপর নির্ভর করে এবং স্বাধীনতা ও আত্মবিশ্বাস অর্জন করেছে। তাই আমি আপনাদের পরামর্শ দিচ্ছি মনে রাখার জন্য যে এই মহান জাতি কখনই অর্থনৈতিক অবরোধে ভীত নয়।