পশ্চিমাঞ্চলের মানামদায শহরে বুধবার তার পিতার স্মরণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের মাঝে ইকনার সাথে এক সাক্ষাতকারে জনাব আনওয়ার ইরানী তেলওয়াতকারীদের মানকে উচ্চস্তরের বলে বর্ণনা করেন। অনুষ্ঠানটি আওকাফ ও অনুদান সংস্থার উদ্যেগে ৩০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে।
তিনি ইকনাকে বলেন, গত কয়েক বছরে আমি ইরানে বেশ কয়েকবার ভ্রমণ করেছি এবং ইসলামী এই দেশে তেলওয়াতের মানের ভালো অগ্রগতি লক্ষ্য করেছি।
তিনি বলেন, সুবিখ্যাত উস্তাদদের পদ্ধতির মধ্যেই তেলওয়াত যেন সীমাবদ্ধ না থাকে। সুবিখ্যাত উস্তাদের তেলাওয়াতের টেপ শোনা ভালো কিন্তু তা যথেষ্ট নয়। কম বয়েসী তেলাওয়াতকারীদের উচিত নতুন পদ্ধতি উদ্ভাবন করা।
তিনি নিজে কোন নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, শুরুতে আমি আমার পিতার অনুসরণ করেছিলাম কিন্তু পরে আমার নিজস্ব একটি পদ্ধতি উদ্ভাবন করেছি।
মরহুম শাহাত আনওয়ারের ছেলে মোহাম্মদ আনওয়ার বলেন তার ২ ভাই ও ৬ বোন পবিত্র কুরআনের হাফেয।