'ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস' (ওটগঝ) এর প্রেসিডেন্ট যায়নবাদ বিরোধী আন্দোলন 'নিউট্রেই কারটা'র রাবীদের সাথে এক বৈঠকে একথা বলেন।
তিনি বলেন, শত শত বছর ধরে মুসলিম দেশগুলোতে ইহুদীরা শান্তিতে ও পারস্পারিক সম্প্রীতির মধ্যে বসবাস করেছিলো।
কাতারের রাজধানীতে কারযাভির বাসভবনে সাক্ষাতে আসা তিনজন রাবীর সাথে তিনি বলেন, মিশরে ও অনেক মুসলিম দেশে ইহুদীরা ছিলো সবচেয়ে ধনী সম্প্রদায়।
রাবী আহারণ কোহেন একমত হয়ে বলেন, মুসলিম দেশে ইহুদীরা বসবাসে কোন বাধার সম্মুখীন হয়নি।
শেইখ কারযাভি বলেন, মুসলিম ও ইহুদীরা ইবরাহীমী ধর্মের দুই অনুসারী হয়ে তাদের মাঝে একটি মিল রেখেছে।
তিনি বলেন যে সঠিক ও আদি তওরাতে বিশ্বাসী সকল ইহুদী মুসলিমদের খুব নিকটবর্তী।
তিনি বলেন, দুই ধর্মের লোকদের মাঝে ঐক্যমত রয়েছে বিভিন্ন বিষয়ে যেমন খাত্না, হালাল, জবাই, শুকর নিষিদ্ধ করা এবং মসজিদ ও সিনাগগ মূর্তি নিষিদ্ধ করা।
তিনি আরও বলেন, আন্দালুসিয়া বা বর্তমান সেখানে ইসলামী শাসনের পতন হলে ইহুদী ও মুসলিম উভয়েই একই নির্যাতনের শিকার হয়।