IQNA

ইরানের মজলিশ কুরআনের কর্মীদের সহযোগিতার জন্য বিশদ পরিকল্পনা দিবে

22:57 - May 04, 2008
সংবাদ: 1649036
একজন আইনবিদ রোববার বলেন, মজলিশের কুরআন ও ইতরাত কমিশন কুরআনের কর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য একটি বিশদ পরিকল্পনা দিবে।
তেহরানের মাহদ কুরআন ইনস্টিটিউট এর শিক্ষকদের স্মরণে অনুষ্ঠানে লালেহ এফতেখারী এ কথা বলেন। তিনি আরও বলেন যে মজলিশ কুরআনী তৎপরতায় সমর্থন দানে অনেক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তা যথেষ্ট নয়।

পবিত্র কুরআনের সুপ্রিম কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত পরিকল্পনাকে মজলিশ সমর্থন দিলে তা কুরআনী প্রোগ্রাম আয়োজনে ও ছড়িয়ে দেয়াতে সাহায্য করবে।

মজলিশের কুরআন ও ইতরাত কমিশনের একজন সদস্য লালেহ এফতেখারী আরও বলেন যে মজলিশ আরো একটি বিশদ পরিকল্পনা খুঁটিয়ে দেখছে যা ইসলামী প্রজাতন্ত্র ইরানে যারা কুরআনী বিষয়ে তৎপর রয়েছে তাদেরকে সাহায্য করবে।

সর্বোচ্চ নেতা কর্তৃক বিজ্ঞজনোচিত ভাবে বর্তমান বছরকে উদ্ভাবন ও সমৃদ্ধির বছর হিসাবে ঘোষণা দেয়ার কারণে কুরআনী কর্মীদেরও উদ্ধাবন শুরু করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
captcha