IQNA

ইসলামী ঐক্য সম্মেলনে আমন্ত্রিত বিদেশী প্রতিনিধিরা ইমাম খোমেইনী (র.) এর প্রতি শ্রদ্ধা জানাবে

21:41 - May 05, 2008
সংবাদ: 1649427
ইসলামী ঐক্য সম্মেলনে আমন্ত্রিত বিদেশী অতিথিরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনী (র.) এর প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচী রেখেছে।
২১তম ইসলামী ঐক্য সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা ইরানে আগমনের পর প্রথম দিন ইমাম খোমেইনী (র.) এর মাযার যিয়ারাতে যাবেন।

ঐক্য সম্মেলনে আমন্ত্রিতদের মধ্যে আছেন ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারী জেনারেল, ওয়াশিংটনের জুমার নামাজের ইমাম, ফোরাম ফর ইসলামিক জুরিসডিকশনের সেক্রেটারী জেনারেল, সৌদী আরবের শিয়া নেতৃত্ব আল্লামা ফাদলাল্লাহর সন্তান, মিশরের প্রধান মুফতি, ডেনমার্কের ইসলামিক সেন্টারের প্রধান, নেদারল্যান্ড শিয়াদের সংসদের স্পিকার, ওমানের প্রধান মুফতি, আন্তর্জাতিক ইসলামী এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারী জেনারেল, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার জনসংযোগ ডিরেক্টর এবং ইসলামিক কনফারেন্স ইন ইউরোপের সেক্রেটারী জেনারেল।
captcha