ফার্স প্রদেশের কাযেরন শহরে এক বিরাট জনসামাবেশে আয়াতুল্লাহ খামেনেঈ সন্তুষ্টি প্রকাশ করেন যে, ইরান তার ইসলামী পরিচিতি ফিরিয়ে এনেছে যার সম্পূর্ণ কৃতিত্ব ইসলামী বিপ্লবের এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দীর্ঘ মেয়াদী উদ্যোগের।
তিনি প্রশংসা করে বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের ৩০ বছর পর ইরানী জাতি, বিশেষ করে যুবসমপ্রদায় লক্ষ্যের দিকে আগের যে কোন সময়ের চাইতে এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এটি জাতির শত্রুদের হতাশ করে দিয়েছে।
আয়াতুল্লাহ খামেনেঈ আরো বলেন, বিশ্বের দাম্ভিক শক্তিগুলো এখন আতংকিত কারণ ইরানী জাতির অগ্রগতি ইসলামী জাগরণে সাহায্য করছে। তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্রকে চিহ্নিত করতে এবং এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ইরানী জাতিকে, হোক তাদের এ সমস্ত ষড়যন্ত্র নিষ্ফল।
তিনি বলেন, ইরানী জাতি সুবিধা ভোগ করছে যেহেতু ধর্মীয় শিক্ষাকেন্দ্র সমূহে ও বিশ্ববিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবিরা অবস্থান করছেন এবং উদ্যোমী ও নিস্বার্থ যুবকরা বৈজ্ঞানিক ও প্রযুক্তগত পরিমন্ডলে সতর্ক প্রহরা দিচ্ছে।
আয়াতুল্লাহ খামেনেঈ সতর্ক করে দিয়ে বলেন যে, শত্রুরা ইরানের রাজনৈতিক ও মাযহাবগত পার্থক্য উস্কে দিতে চেষ্টা করে এবং যুবকদের বিপ্লবী পথ থেকে সরিয়ে নেবার জন্য হালকা ও ফালতু বিনোদনের মাধ্যমে চেষ্টা করে।