IQNA

মুসলিম পর্যটনের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন

22:54 - May 10, 2008
সংবাদ: 1650784
মুসলিম পর্যটন সম্পর্কে আরও ভাল ধারণা সৃষ্টি ও এর সুবিধা সম্পর্কে উৎসাহ জোগানোর জন্য মালয়েশিয়ার পর্যটন ও ট্রাভেল এজেন্স এসোসিয়েশন একটি একদিনের সম্মেলন আয়োজন করবে।
মুসলিম পর্যটন, হজ্ব ও ওমরাহ প্যাকেজ ২০০৮ সম্মেলন অনুষ্ঠিত হবে ২২শে মে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে। এ ধরনের সম্মেলন পৃথিবীতে দ্বিতীয় ও মালয়েশিয়াতে প্রথম। এর লক্ষ্য হচ্ছে হজ্ব ও উমরাহ যাত্রার ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা।

সংস্থার প্রেসিডেন্ট যায়নুল আবেদীন বলেন যে সম্মেলনে ব্যবসার সুযোগ ও মুসলিম পর্যটকদের সেবায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আলোচনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী দাতুক সেরি আযালিনা উসমান সাইদ।

জনাব যায়নুল আবেদীন বলেন, সিরিয়া, ইন্দোনেশিয়া ও সিংগাপুরের বিশেষজ্ঞরাও এ বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং কীভাবে মুসলিম পর্যটকদের সেরা সেবা দান করা যায় তা আলোচনা করবেন।

সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে, 'মুসলিম ভ্রমণ ও পর্যটনে সেরা সেবার জন্য প্রচেষ্টা'।
captcha