IQNA

পারস্য উপসাগর সম্পর্কে মন্তব্য ভুল বোঝা হয়েছে - হাশেমী রাফসানজানি

23:03 - May 10, 2008
সংবাদ: 1650786
তেহরানের জুমার নামাজের অতিরিক্ত ইমাম আয়াতুল্লাহ আকবার হাশেমী রাফসানজানি শুক্রবার দিন বলেছেন যে পবিত্র কুরআনে পারস্য উপসাগরের নাম উল্লেখ আছে তার এই কথা কিছু ব্যক্তি ভুলভাবে গ্রহণ করেছেন।
এক্সপেডিয়েন্সি কাউন্সিলের চেয়ারম্যান ও বিশেষজ্ঞ পরিষদের সদস্য হাশেমী রাফসানজানি আরো বলেন যে তিনি পবিত্র কুরআনের উল্লেখিত মাজমাউল বাহরাইনের কথা বলেছেন যার অর্থ দুই সমুদ্রের মিলনস্থল।

তিনি বলেন, অনেক তাফসীরকারক তাদের ধর্মীয় কিতাবে উল্লেখ করেছেন যে উক্ত শব্দাবলী পারস্য উপসাগরকেই বোঝায়, আর এই বইগুলো মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়ে আসছে।

যদিও পবিত্র কুরআনে পারস্য উপসাগর শব্দটি বলা হয়নি কিন্তু ইসলামী পণ্ডিতদের তাফসীরগুলোর ঐতিহাসিক মূল্য রয়েছে।

আঞ্চলিক কিছু দেশ পারস্য উপসাগরের নাম বদলে আরবীয় উপসাগর করার চেষ্টা করছে আধিপত্যবাদী শক্তিসমূহের স্বার্থকে রক্ষা করার উদ্দেশ্যে যারা মধ্যপ্রাচ্য বিভক্তির ও বিভেদের ষড়যন্ত্র করে চলেছে।

পারস্য উপসাগর একটি ঐতিহাসিক নাম যার সমর্থন রয়েছে জাতিসংঘের এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহের। তিনি বলেন, পারস্য উপসাগর নামটি বেশ কিছু প্রাচীন বইতেও উল্লেখ আছে।

ইসলামী বিশ্বের শত্রুদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন যে মুসলিম দেশগুলো ষড়যন্ত্রসমূহ ব্যর্থ করে দিতে এবং ভাতৃত্ব ও পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সফলকাম হয়েছে।
captcha