সোহেলিয়া কিয়াসি ইকনাকে বলেন যে পবিত্র কুরআন ইসলামী জাতিগুলোকে তাদের জীবন যাপনের নীতিমালা দিতে পারে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত দিতে পারে।
পবিত্র কুরআন সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেয়। তিনি আরো বলেন যে মুসলিম জাতিসমূহের উচিত মনযোগ দেয়া যে পবিত্র কুরআনের বিশ্বাস মানুষকে সঠিক পথ দেখানোর মাধ্যমে তাদেরকেমুক্তি দান করে ।
অপেক্ষাকৃত কম বয়সী প্রজন্ম উপদেশ নিতে বিরত থাকে একথা উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস যুক্তির মাধ্যমে বোঝা যায় এবং সাংস্কৃতিক সঞ্চালন যুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে ও প্রশ্নের উত্তর দেয়।
পবিত্র কুরআন সব শ্রেণীর জন্য ইসলামী শিক্ষা পৌঁছে দেয়ার ঐশী পথ দেখায় এবং কর্মকর্তাদেরকে ইসলামী সমাজে যথাযথ সাংস্কৃতিক সঞ্চালনের পরিকল্পনা নিতে সাহায্য করে।