ধর্মসমূহের মধ্যে সংলাপ বিষয়ে ৬ষ্ঠ সম্মেলন শুরু হতে যাচ্ছে মঙ্গলবার দোহা শেরাটন হোটেলে। যোগদান করবেন সুপরিচিত বুদ্ধিজীবিগন, পণ্ডিত ব্যক্তিগন, সংবাদ মাধ্যমের ব্যক্তিগন ও তিনটি প্রধান ধর্মের অনুসারীরা।
সম্মেলনের উদ্বোধন করবেন ক্বাতারের আওক্বাফ ও ইসলামী বিষয়ের মন্ত্রী জনাব ফায়সাল বিন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনটি প্রধান বিষয়ের উপর আলোচনা হবে- তিনটি ধর্মের মাঝে শান্তিপূর্ণ সম্পর্ক ধর্ম অনুযায়ী জীবনের মূল্য এর সাথে সংযুক্ত বিষয়গুলো যেমন আত্মহত্যা, গর্ভপাত, মানুষ পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার, ক্লিনিক্যাল ডেথ এবং অন্যের সাহায্যে আত্মহত্যা করা এবং ধর্মীয় পবিত্র নিদর্শনগুলোর অবমাননা। এর অনেকগুলোই মেডিক্যাল বিষয় কিন্তু ধর্মীয় আকারের।
তৃতীয় বিষয়টি হচ্ছে ভায়োলেন্স, আত্মরক্ষা, মিডিপ ও ভায়োলেন্স এবং ফিলিস্তীন ও আফগানিস্তানে আত্মঘাতি বোমাহামলার বিষয়ে প্রশ্ন এবং এগুলো ধর্মীয় পণ্ডিতদের মতামত অনুযায়ী ভায়োলেন্স নাকি এধরনের আত্মরক্ষা।
সম্মেলনটির আয়োজন করছে দোহা আন্তধর্ম সংলাপের জন্য আন্তর্জাতিক কেন্দ্র, ক্বাতার পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ক্বাতার ইউনিভার্সিটি। প্রায় ২০০ প্রতিনিধি ইসলাম খৃষ্টান ও ইহুদী ধমের পক্ষ থেকে এবং স্থানীয় গবেষণা কেন্দ্রগুলো অংশগ্রহন করবে।