হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আলী তাসখিরী ইকনাকে বলেছেন, আমি কাতার থেকে কোন আমন্ত্রণ পাইনি আন্তধর্ম সংলাপের আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমাকে যদি সেখানে আমন্ত্রণ জানানো হতো তাহলে আমি সেখানে যেতাম না যায়নবাদী রাবীদের উপস্থিতির কারণে।
উল্লেখ্য, কাতারে ১৩ই মে থেকে ১৪ই মে ৬ষ্ঠ আন্তর্জাতিক আন্তধর্ম সংলাপ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
হুজ্জাতুল ইসলাম রাশাদও সেমিনারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং ইসলামী পণ্ডিতদের আন্তর্জাতিক ইউনিয়নের প্রধান ড: ইউসূফ আল কারদাউইর কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেন তিনিও এই অনুষ্ঠানে যায়নবাদী রাবীদের অংশগ্রহণের নিন্দা জানান।
চিঠিতে বলা হয়েছে, জনাব, আপনার যায়নবাদ বিরোধী আন্দোলন এবং যায়নবাদীদের ভুয়া সরকারের ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে আপনার প্রচারাভিযান যায়নবাদীদের ক্রোধান্বিত করেছে কিন্তু ইসলামী দেশগুলোর পণ্ডিত ও চিন্তাবিদরা আপনার প্রচেষ্টার জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
হুজ্জাতুল ইসলাম রাশাদ সুপ্রিম কাউন্সিল ফর কালচারাল রেভেলিউশনের সদস্য এবং ২০০৭ - ২০০৮ সালের সর্বোচ্চ গবেষক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, দর্শন ও প্রজ্ঞা ইন্সটিটিউটের প্রধান ড: আভানী, আয়াতুল্লাহ তাশখিরী ও ড: কারদাউই সেমিনারে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।