IQNA

সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা কুরআনের পান্ডুলিপি উম্মোচন করবে

22:39 - May 15, 2008
সংবাদ: 1652248
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প এবং পর্যটন সংস্থা ৪০০ বছরের পুরানো একটি মেরামতকৃত পান্ডুলিপি উম্মোচন করবে।
সংস্থাটি আন্তর্জাতিক মিউজিয়াম দিবস ও সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহে উম্মোচন অনুষ্ঠানটি করতে যাচ্ছে।

সংস্থাটির গবেষণা কেন্দ্রটি উম্মোচন অনুষ্ঠানসহ প্রায় ৪০টি প্রোগ্রাম করতে যাচ্ছে ১৮ই মে থেকে ২৩শে মে।

কাগজের কীর্তিগুলো মেরামত ও দেখাশোনা করার কাজে বিশেষজ্ঞ একটি দল ৪০০ বছরের পুরোন এই বইটি মেরামত করেছে।

সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থা বিভিন্ন গবেষণা কেন্দ্রের সাথে সম্মিলিতভাবে বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞদের মিটিং আয়োজন করতে যাচ্ছে মেইন্টেনেন্স ও মেরামত , আদি উৎস সম্পর্কে গবেষণা, প্রাচীন ভাষায় পঠন, মনুমেন্ট, ঐতিহ্যগত শিল্পকলা, পর্যটন, ইরানের পর্যটন আকর্ষণগুলোর ছবি ও পোস্টার, বখতিয়ারী সম্প্রদায়ের স্থানান্তর, ক্বোমের মিউজিয়ামের পোষাক ইত্যাদি বিষয়ে।

সংস্থাটি রামহরমুজ অজ্ঞলের জুবজি পাহাড়ী এলাকায় খননের পর প্রাপ্ত কিছু দ্রব্য, নিয়াভারান কমপ্লেক্সের প্রাচীন লিপি, পারস্য উপসাগরের কার্পেট, এবং সাফাভিদ আমলের সোনালী বুনন ইত্যাদি প্রদর্শন করবে।
captcha