IQNA

সৌদি আরবের সিহাত শহরে প্রথম শিয়া মাদ্রাসা উদ্বোধন হয়েছে

22:38 - May 15, 2008
সংবাদ: 1652249
সৌদি আরবের কাতিফ প্রদেশের সিহাত শহরে প্রথম শিয়া মাদ্রাসা ইমাম আল মাহদী (আ.) এর উদ্বোধন হয়েছে ১২ই মে তে। শেইখ মুহাম্মাদ যায়নালদীন সহ বেশ কয়েকজন সুবিখ্যাত শিয়া পণ্ডিত ও আলেমগণ মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেইখ যায়নালদীন তার বক্তব্যে বলেন, সব শ্রেণীর মানুষ মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে। এছাড়াও তারা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে।

একজন বিখ্যাত শিয়া আলেম আলী আল সিউদ বিজ্ঞান, শিক্ষা ও শিয়া ধর্মীয় ও শিক্ষা কেন্দ্রগুলোর উন্নয়নে সংগ্রাম করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এই বিষয়ে চেষ্টা নবী মুহাম্মাদ (সা.) এর পরিবারের নৈতিকতা ও বিজ্ঞানভিত্তিক বিশ্বাসের প্রতি অনুগত একটি সমাজ গড়তে সাহায্য করবে।

সিহাত শহরে মাদ্রাসা প্রতিষ্ঠা কাতিফ ও আল আহসা প্রদেশে শিয়া মাদ্রাসার প্রসার ঘটানোর লক্ষ্যের একটি অংশ।

এই নতুন মাদ্রাসা শিয়া মাযহাবকে ভালোবাসে এমন পুরুষ ও নারীদের শিক্ষা দিবে।

উল্লেখ্য সৌদি আরবের সরকার শিয়া মাদ্রাসাকে স্বীকৃতি দেয়নি এবং মাদ্রাসা উদ্বোধনে বাধাও দেয়নি।
captcha