IQNA

তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে তুর্কী ইসলামী সেন্টার খুলতে যাচ্ছে

22:40 - May 15, 2008
সংবাদ: 1652250
তুরস্কের ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ তুর্কী ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে যা একটি থিংক ট্যাংক অর্গানাইজেশন হিসেবে কাজ করবে।
তুরস্কের ধর্মীয় বিষয়ক মন্ত্রনালয়ের প্রধান আলী বারদাক গলু বলেছেন যে কেন্দ্রটি যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কী ছাত্র, ব্যবসায়ী ও শিক্ষকদের একত্রে আনবে এই দেশে তুরস্কের সুনাম বৃদ্ধির জন্য।

তিনি বলেন, ইসলামের বিষয়ে আমেরিকার জনগণের অভিমত বদলে দেয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বারদাকগলু আরও বলেন, তার মন্ত্রনালয় যুক্তরাষ্ট্রে মসজিদ ও ধর্মীয় কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করবে।
captcha