তুরষ্কের ইক্বনার দপ্তর জানিয়েছে যে তুরষ্কের এডির্ণ শহরের সাদ আলদিন গুল ১১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন। পরে তিনি কোরআন মুখস্থ করার কোর্সে অংশগ্রহন করেন।
তিনি বলেন "সর্বশক্তিমান আল্লাহ আমাকে পুরো কোরআন ৯ মাসে মুখস্থ করার জন্য সাহায্য করেছেন। প্রথমে আমি নিশ্চিত ছিলাম না যে আমি তা পারবো কিনা ; কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এবং আমার অধ্যাবসায়ে আমার এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।"
তিনি আরো বলেন "প্রতিদিন আমি যখন কোরআনের কিছু আয়াত মুখস্থ করতাম আমি নিজেকে নুতন আলো ও সৌন্দর্যের জগতে দেখতে পেতাম।