IQNA

কুরআনের আয়াতের রিংটোন সম্পর্কে ফতোয়া চাওয়া হয়েছে

22:01 - May 25, 2008
সংবাদ: 1655247
মোবাইল ফোনের রিংটোনে কুরআনের আয়াত ব্যবহার সম্পর্কে ফতোয়া চাওয়া হয়েছে মালয়েশিয়ার জাতীয় ফতোয়া কাউন্সিলের কাছে যেহেতু ফোনে উত্তর দেয়ার সময় তা অসম্পূর্ণ থেকে এর অর্থ বদলে যেতে পারে।
মালয়েশিয়ার কনসিউমার এসোসিয়েশনের এক্সিকিউটিভ সেক্রেটারী দাতুক নাজিম জোহান বলেছেন যে, কুরআনের আয়াতের সম্মান রক্ষা করা উচিত এবং তা যথাযথ জায়গায় ব্যবহার করা উচিত। আমরা আশা করি কাউন্সিল এই বিষয়ে একটি ফতোয়া দিবেন যা কুরআনের আয়াতের সম্মান রক্ষা করবে।

তিনি বলেন, কুরআনের আয়াতকে রিংটোন হিসেবে মোবাইলের দোকানগুলোতে খুব সহজেই ডাউনলোড করা যায় এমনকি অমুসলিমদের মাধ্যমেও যারা এর অর্থ বোঝেনা।

সম্প্রতি সৌদী আরবের মুফতি কাউন্সিল রিংটোনে কুরআনের আয়াত নিষিদ্ধ করেছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার জামাহ ইসলাহ সংস্থার প্রেসিডেন্ট যাইদ কামরুদ্দীন রিংটোনে কুরআনের আয়াত ব্যবহার নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন যেহেতু কুরাআনের আয়াত মনযোগ দিয়ে শোনা উচিত এবং তা বিদ্রুপের বিষয় নয়।
captcha