ইমাম খোমেইনী (র.) এর ১৯তম ওফাত বার্ষিকী পালন কমিটির সদর দফতরের সংখ্যালঘু সম্প্রদায়ের কমিটি ইমাম খোমেইনী (র.) এর নাতির সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছে। ইরানের ইহুদী, আর্মেনীয়, এসিরিয় এবং জরোস্ত্রীয় সম্প্রদায় মরহুম ইমামের সাবেক বাসস্থান জামারানে যাবেন যেখানে ১৯৮৯ সালে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম বসবাস করেছিলেন।
ঐশী ধর্মসমূহের মধ্যে একতা ও জড়বাদী মতবাদের মোকাবিলা কীভাবে করা যায় তা সাক্ষাতে আলোচনা হবে।