আল ইসলাম আল ইয়াওম ওয়েবসাইট অনুযায়ী বেল খাদেম এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আলজেরিয়ার মুসলিমরা পবিত্র কুরআনকে তাদের জীবনের নীতিমালা হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরো বলেন যে আলজেরিয়ার সংবিধান পবিত্র কুরআনের আদেশ ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যা ইসলামী সমাজকে মুক্তির দিকে নিয়ে যায়।
বেল খাদেম উল্লেখ করেন যে আলজেরিয়ার জনগণ শত্রুদের ও ঔপনিবেশিক শক্তিগুলো সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারে কেরআনের বিশ্বাস ও ধারণার উপর নির্ভর করে।
তিনি বলেন, শত্রুরা কখনই মুসলিম জাতিকে পবিত্র কিরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবেনা যা জনগণের জন্য শক্তি ও জ্ঞানের উৎস।
আলজেরিয়াতে কুরআনের জন্য একটি স্বাধীন স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হওয়ার কথা উল্লেখ করার সময় তিনি বলেন যে নেটওয়ার্কটি প্রত্যেক ঘন্টায় কুরআনী অনুষ্ঠান প্রচার করবে।
আলজেরিয়ার নতুন সংবিধানে ইসলাম দেশটির রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃত হয়েছে।