IQNA

মাহদাভিয়াত তত্ত্বের উপর আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ জমা দেয়ার সময় সীমা বৃদ্ধি করা হয়েছে

21:18 - May 28, 2008
সংবাদ: 1655622
মাহদাভিয়াত তত্ত্বের উপর ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ জমা দেয়ার সময় সীমা ৩০শে জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মাহদাভিয়াত তত্ত্বের উপর ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের সচিবালয়ে এ পর্যন্ত ৮০টির বেশী প্রবন্ধ জমা পড়েছে। তবে আরো বেশ কিছু প্রবন্ধ ও লেখা আগামী সপ্তাহের ছুটির পরে জমা হবে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেইনী (র.) এর ১৯তম ওফাত বার্ষিকী পালিত হবে।

সচিবালয় অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যার মাঝে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, জয়েন্ট চীফ অফ স্টাফ জেনারেল ফিরুযাবাদী, প্রফেসর হামিদ মাওলানা এবং ড. মূসা নাজাফি।

ড. মোতাহারি, ড. গরিজিয়ান, ড. রাফী, ড. বিদঘোলিকেও সম্মেলনে আমন্ত্রন জানানো হয়েছে সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ জমা দেয়ার আহবান জানিয়ে।

তেহরানের আন্তর্জাতিক কনফারেন্স হলে ১৪ই আগস্ট এই সম্মেলন অনুষ্ঠিত হবে এর আইনগত ও রাজনৈতিক ভূমিকাসহ।

আগ্রহী ব্যক্তিগণ সম্মেলন সম্পর্কে আরো জানতে চাইলে www.intizar.org ওয়েবসাইটি দেখতে পারেন।
captcha