IQNA

'মুসলিম যুবক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' বিষয়ক আলোচনা

23:20 - May 28, 2008
সংবাদ: 1656379
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, গ্যাটে ইনস্টিটিউট পাকিস্তান এবং হেনরিখ বোল ফাউন্ডেশন সম্মিলিতভাবে 'মুসলিম যুবক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' বিষয়ক এক আলোচনা অনুষ্ঠান করেছে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আলোচনা অনুষ্ঠিত হয় 'ইউরোপিয়ান ইউনিয়নে ইসলাম, বহুজাতিয়তাবাদ, যুবক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' নামের একটি বইয়ের উপর যার সম্পাদনা করেছেন ড. ইউনুস সামাদ ও ড. কস্তুরী সেন।

বইটি আলোকপাত করেছে ইউরোপে মুসলিম যুব সম্প্রদায়ের জীবনের উপরে এবং তাদেরকে যাচাই বাছাই করার প্রতিক্রিয়া বিশ্লেষণ এর ওপর যে যাচাই বাছাই অনেক ক্ষেত্রেই অবিচার ও সহিংসতার জন্ম দেয় এবং বর্তমান ইউরোপে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া সম্পর্কে।

ডঃ সামাদ উল্লেখ করেন যে ইউরোপে মুসলিম সম্প্রদায় তুলনামূলকভাবে অল্প বয়সের এবং তারা আত্মপরিচয় নিয়ে কঠিন সময় পার করছে। তিনি বলেন, ১১ই সেপ্টেম্বরের পর মুসলিম যুব সম্প্রদায় আরো বেশী অবিচার ও উপেক্ষার মুখোমুখি হয়েছে। ইসলাম আতংকের কারণে মুসলিমদেরকে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার পরে দর্শকশ্রোতাদের প্রশ্নের উত্তর দেয়া হয়।
captcha