IQNA

কুরআনের মোজেযা সম্পর্কে সেমিনার হতে যাচ্ছে

22:52 - May 28, 2008
সংবাদ: 1656381
শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ে কুরআনের মোজেযা বিষয়ে গবেষণা কেন্দ্র এই সেমিনারের আয়োজন করবে চলতি ইরানী বছরের শেষ দিকে।
কেন্দ্রের প্রধান আলী রেযা তালিবপুরী ইকনাকে বলেন যে সেমিনারের আগে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে।

তিনি গবেষণা কেন্দ্রের কর্মতৎপরতা সম্পর্কে বলতে গিয়ে বলেন যে কুরাআনের মোজেযা সম্পর্কে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যাতে কুরআনের মোজেযা সম্পর্কে গবেষণা কর্মগুলো উপস্থাপন করা যায়।

তিনি বলেন, কুরআনের বিষয়ে যারা আগ্রহী তারা ওয়েবসাইটি কোন বিষয়ে কাজ করতে পারে তার পরামর্শ ওয়েবসাইটে দিতে পারেন ।

গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়েছে তেহরানের বেহেশতী বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর ২০০৭ সনে। যেখানে রয়েছে ৪টি গবেষণা দল, যারা গবেষণা করছে কুরআনী ধ্যান ধারণা, কুরআনের মোজেযা এবং কুরআনের সাহিত্য বিষয়ক মোজেযা এবং কুরআনের পদ্ধতির উপর।

গবেষণা কেন্দ্রটির উদ্দেশ্য হলো ঐশী কিতাবটির বুঝ বৃদ্ধিতে মানব বিজ্ঞান ব্যবহার করা।
captcha