WAM বার্তা সংস্থা অনুযায়ী জনাব আল তুর্কী বলেন যে ইসলামী বিশ্বের চিন্তাবিদ ও গনমাধ্যমগুলোর উচিত ইসলামী দেশগুলোতে সংলাপের সংস্কৃতি ও নীতিমালা প্রচারের লক্ষ্যে যৌথ কর্মসূচী গ্রহন করা।
কর্মকর্তা আরও বলেন, সংলাপের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী নীতিমালা প্রচার ও সারা বিশ্বে মানব সমাজে এ ধরনের বিষয় পৌঁছে দেয়া বর্তমান সময়ে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি ইসলামী গণমাধ্যমের সাংবাদিকদের আহবান জানান যেন তারা জাতিসমূহের মাঝে বিভেদ দূর করে দেয়ার চেষ্টা করেন। কারণ ইসলাম শান্তিপূর্ণ জীবন যাপন ও বিশ্বের জাতিগুলোর সমস্যা দূর করার জন্য সংলাপের সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়েছে ।
ইসলামের খেদমতে গণমাধ্যমের সাথে সম্পর্ক তৈরীতে ইসলাম ইন্টারন্যাশনাল এসোসিয়েশন প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, যারা ইসলাম প্রচারে নিয়োজিত আছেন তারা যেন চেষ্টা করেন ইসলামের মুল্যবোধ ও বিশ্বাস, যেমন: শান্তি, নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অপরের কল্যাণের উপর ভিত্তি করে সহযোগিতা ইত্যাদি প্রচার করতে।
তিনি বলেন, সবসময় এই এসোসিয়েশন এবং এর সাথে সম্পর্কিত কেন্দ্র মুসলিম ও অমুসলিম জাতিগুলোর মধ্যে ইসলামী মূল্যবোধ ও ফলদায়ক সংলাপের উন্নয়ন ঘটানোর চেষ্টা করে আসছে।