আরবনেট নেটওয়ার্ক মাহমুদ হামদী যাকযোক এর উদ্ধৃতি দিয়েছে যে তিনি বলেছেন, সংলাপের অন্তর হচ্ছে পারস্পারিক শ্রদ্ধা, ন্যায়পরায়ণতা, অন্যকে বুঝা এবং মানুষের মর্যাদার স্বীকৃতি - এই বিষয়গুলোকে কোরআন জোর দেয়া হয়েছে।
তিনি বলেন, ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম যা ধর্মগুলোর মাঝে সংলাপের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। ধর্মগুলো সম্পর্কে ইসলামের দৃষ্টি হচ্ছে ঐশী দৃষ্টি মনে করে সব ধর্মের উদ্দেশ্য হচ্ছে খোদার কাছে পৌঁছানো।
তিনি উল্লেখ করেন, সূরা আল ইমরানের ৬৪নং আয়াতে বলা হয়েছে যে আল্লাহই হচ্ছেন সব ধর্মের সর্বশেষ লক্ষ্য এবং সূরা আনয়ামে বলা হয়েছে। জনাব যাকযোক বলেন, আল্লাহতে বিশ্বাস হচ্ছে ধর্মগুলোর মাঝে সংলাপের ভিত্তি।
জনাব যাকযোক বলেন যে ধর্ম বিশ্বাসগুলোর মাঝে সংলাপের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বিশ্বে সহনশীলতা ও শান্তির প্রসার ঘটানো।