IQNA

ইরানী আর্টিস্ট বিশ্বের ক্ষুদ্রতম কুরআন উপহার দিতে যাচ্ছে

23:26 - May 30, 2008
সংবাদ: 1656646
তেহরানের ১৬তম আন্তর্জাতিক কুরআন সম্মেলনে এক ইরানী আর্টিস্ট বিশ্বের ক্ষুদ্রতম কুরআন উপহার দিতে যাচ্ছে।
হাতে লেখা ক্ষুদ্রতম কুরআন লিখছেন আর্টিস্ট রাঈন আকবার খানযাদেহ যা পাকিস্তানের ড. মুহাম্মাদ সাঈদ করিম এর লেখা কুরআনটির স্থলাভিষিক্ত হতে যাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইতে।

বীবানির কুরআটির মাপ ছিলো ১.৭ সে. মি. * ১.২৮ সে. মি. * ০.৭২ সেঃ মিঃ (০.৬৬ ইঞ্চি * ০.৫০ইঞ্চি * ০.২৮ ইঞ্চি) তা প্রকাশিত হয়েছিলো আরবীতে ৫৭১ পৃষ্ঠায়। কিতাবটি কায়রোতে ১৯৮২ সনে প্রকাশিত হয়েছিলো।

জনাব খানযাদেহ যে কুরআনের কপিটি লিখছেন তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ের বীবানির কপিটির ৯৪ ভাগের ১ ভাগ আকারের।

জনাব খানযাদেহ বলেন, কিতাবাস্ত (কুরআনের ক্যালিগ্রাফী) আমার প্রধান পেশা এবং আমি এটিকে আমার প্রথম ও শেষ পেশা হিসেবে রাখতে চাই । তিনি এ পর্যন্ত তার ক্যালিগ্রাফীর প্রদর্শনী করেছেন কুয়েত, ইরাক, তুরষ্ক, তাজিকিস্তান, রাশিয়া, ইংল্যান্ড, আরব আমিরাত, কাতার ও পাকিস্তানে।
captcha