IQNA

যায়নবাদী সরকারের পক্ষে জার্মান কর্তৃপক্ষের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র দফতরের মুখপাত্র

22:47 - May 31, 2008
সংবাদ: 1657014
ইরানের পররাষ্ট্র মুখপাত্র যায়নবাদী সরকারের সমর্থনে জার্মান কর্তৃপক্ষের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এই বলে যে তা ফিলিস্তীনি জাতির অধিকার লংঘন ও জাতিসংঘের চার্টারে এর পরিপন্থী।
মন্ত্রনালয়ের মিডিয়া বিভাগের সূত্র অনুযায়ী সাইয়্যেদ মুহাম্মাদ আলী হুসেইনী জার্মান সংসদে যায়নবাদী কর্মকর্তাদের উপস্থিতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রী যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেন।
তিনি বলেন, আমরা মনে করি এ ধরনের অন্যায় সমর্থনকারী বক্তব্য নিপীড়িত ফিলিস্তীনি জাতির অধিকারের চরম লংঘন এবং তা আসলে ফিলিস্তীনের দখলদারদের অত্যাচারকে রাজনৈতিক ও আইনগত বৈধতা দেয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, যায়নবাদী সরকারকে পারমাণবিক মিসাইল নিক্ষেপে সক্ষম বেশ কয়েকটি সাবমেরিন সরবরাহ করা এবং তেলআবিবে তার সাম্প্রতিক সফর কালে যায়নবাদী সরকারকে সর্বাত্মক সমর্থন দান ও ফিলিস্তীনি জাতির কোন উল্লেখ না করা ফিলিস্তীনের বিষয়ে তার অন্যায় ও পক্ষপাতমূলক আচরণ প্রকাশ করেছে।

ইহুদী জাতির ভবিষ্যতকে বর্ণবাদী ও সম্প্রসারণবাদী যায়নবাদী ইসরাইল সরকারের সাথে যুক্ত করার কারণে তিনি কিছু জার্মান রাজনীতিকেরও তীব্র সমালোচনা করেন ।
captcha