IQNA

ইরানে মসজিদগুলোতে ২০০০ শিল্প ও সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে

6:14 - June 02, 2008
সংবাদ: 1657377
ইরানের শিল্প ও সংস্কৃতি কেন্দ্র সমূহের কেন্দ্রীয় দফতর চলতি ইরানী বছরে সারা ইরানে ২০০০ মসজিদে শিল্প ও সংস্কৃতি প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
শিক্ষা বিষয়ের দপ্তরের উপপ্রধান জনাব আলী রেযা শাহ ফযল ইকনাকে বলেছেন যে ১৯৯২ সন থেকে এ পর্যন্ত মসজিদগুলোতে ৪০০০ শিল্প ও সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রগুলো সাংস্কৃতিক ও কুরআনী বিষয়ে কর্মতৎপর রয়েছে এবং কেন্দ্রের বিভিন্ন কোর্সে অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের তেলাওয়াত, তাজউইদ এবং মুখস্থ করা শিখেন।

জনাব শাহ ফযল বলেন, কেন্দ্রগুলোতে কুরআনী কোর্সগুলোতে শিক্ষা দানের জন্য প্রথম কুরআনের সারির শিক্ষকদের আমন্ত্রন জানানো হবে।
captcha