IQNA

ইমাম খোমেইনী (র.) ঐশী ধর্মসমূহের অনুসারীদের মাঝে ভ্রাতৃত্বের প্রচার করেছেন

6:17 - June 02, 2008
সংবাদ: 1657378
ইরান-সুদান ফ্রেন্ডশীপ এসোসিয়েশন এর উপপ্রধান ইকনাকে বলেন, সারা বিশ্বে ঐশী ধর্ম সমূহের অনুসারীদের মাঝে ভ্রাতৃত্ব প্রচার করেছেন ইমাম খোমেইনী (র.)।
ইমাম খোমেইনী (র.) সুপরিচিত চরিত্রের উল্লেখ করে জনাব আযহারি বাশীর বলেন যে ইমাম খোমেইনী (র.) একজন বিরাট ব্যক্তিত্ব ছিলেন যার ছিলো ইসলামের পূর্ণ জ্ঞান এবং তিনি মুসলিম উম্মাহকে অজ্ঞতা ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করার চেষ্টা করেছেন ইসলামের শিক্ষা তুলে ধরার মাধ্যমে।

জনাব বাশীর বলেন, ইমাম খোমেইনী (র.) এর আন্দোলনের শিকড় নিহিত ছিলো পবিত্র কুরআন ও ইসলামী শিক্ষার ভেতরে এবং নবী (স.) এর নিষ্পাপ পরিবার থেকে আসা শিক্ষার মাঝে।

সুদানী কর্মকর্তা জনাব বাশীর বলেন, ইমাম খোমেইনী (র.) ছিলেন সূরা আলে ইমরানের ১১০ নং আয়াতের শ্রেষ্ঠ রূপ যেখানে বলা হয়েছে, 'তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ, যারা মানবজাতির জন্য উত্থিত হয়েছো, সৎকাজের আদেশ দান কর ও অন্যায় কাজের নিষেধ কর।'
captcha