IQNA

ইমাম খোমেইনী (র.) একত্ববাদ ও ন্যায়বিচারের পতাকা উত্তোলন করেছিলেন - প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

2:46 - June 03, 2008
সংবাদ: 1657541
প্রেসিডেন্ট বলেছেন, ইমাম খোমেইনী (র.) ঐশী নবীদের বাণীর মর্মার্থকে বর্তমান যুগে পুনরায় উল্লেখ করেছিলেন।
সোমবার ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেইনী (র.) এর ১৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আগত বিদেশী মেহমানদের উদ্দেশ্যে বক্তব্য দান কালে প্রেসিডেন্ট বলেন, মরহুম ইমাম বিশ্বে একত্ববাদ ও ন্যায়বিচারের পতাকা উত্তোলন করেছিলেন।

তিনি বলেন, ইমাম খোমেইনী (র.) ছিলেন সারা মানবজাতির এবং তার বাণী ছিলো মুক্তির বাণী এবং তার পথও ছিলো তাই।

তিনি বলেন, শত্রুরা ৩০ বছর ধরে সারা বিশ্বে ইমাম খোমেইনীর নাম, স্মৃতি ও পথকে মুছে দিতে চেষ্টা করেছে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ ইমামের নাম, তার স্মৃতি এবং তার পথ আজ আগের চাইতে আরও উজ্জ্বল এবং আরও জীবন্ত। বরং একঘরে হয়েছে শয়তানদের, অসৎ এবং অত্যাচারী শক্তিদের নাম।

প্রেসিডেন্ট বলেন, অসৎ, অবিচারকারী অত্যাচারী শক্তিগুলোর পতনের ঘন্টা বেজে উঠেছে এবং সব শয়তানী শক্তির ধ্বংস অবধারিত এবং তার জায়গা দখল করবে পবিত্রতা ও ন্যায়বিচার।

ড. আহমাদিনেজাদ সব মুসলিমদেরকে মরহুম ইমামের আদর্শকে অনুসরণের এবং শত্রুদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াবার আহবান জানান। তিনি বলেন, মানবতার বিজয়ের চাবি নিহিত রয়েছে সকল মুসলিম ও আল্লাহ তা'আলার রাসূলের প্রকৃত অনুসারীদের মধ্যে ঐক্যে।

প্রেসিডেন্টের বক্তব্যের আগে ইমাম খোমেইনী (র.) এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম আনসারী আগত মেহমানদের স্বাগত জানান এবং ইরানে তাদের উপস্থিতিকে ইঙ্গিতবহ বলে উল্লেখ বলেন যে তা প্রমাণ করে মরহুম ইমামের মহান লক্ষ্য ও উদ্দেশ্য ভোগৌলিক সীমা অতিক্রম করে গিয়েছে যেহেতু সেগুলো সমস্ত মানবজাতির লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রেসিডেন্টের বক্তব্যের আগে ব্রাজিল, লেবানন, পাকিস্তান এবং যাম্বিয়া থেকে আগত কিছু মেহমান বক্তব্য রাখেন ইমাম খোমেইনী (র.) এর মহান চরিত্র ও বর্তমান বিশ্বের চলতি বিষয়গুলো সম্পর্কে তাদের অভিমত জানিয়ে।
captcha