IQNA

ইমাম খোমেইনী (র.) ইসলামকে বাস্তব প্রমাণ করেছেন - এম পি

6:41 - June 04, 2008
সংবাদ: 1657658
ইরানের মজলিসে তেহরানের প্রতিনিধিত্বকারী সদস্য হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ রেযা আকরামি বলেছেন, ইমাম খোমেইনী (র.) একটি ইসলামী পদ্ধতি প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন ইসলাম শুধু ব্যক্তিগত জীবনের জন্যই নয় তা সামাজিকভাবেও বাস্তব।
ইরানের মজলিসের সদস্য সাইয়্যেদ রেযা আকরামি বলেন, ইমাম খোমেইনী (র.) দেখিয়েছেন যে জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলামের বিভিন্ন দিক রয়েছে এবং তা মানুষের সব ধরনের প্রয়োজন মিটাতে পারে।

মরহুম ইমাম খোমেইনী (র.) ইসলাম বিরোধী ও পশ্চিমাদের অনুসারীদের বিরুদ্ধে রুঁখে দাড়িয়েছিলেন। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা তার ১০ বছর ব্যাপী নেতৃত্বকালে কুরআন ও ইসলামী বিশ্বাসকে উড্ডীন রাখেন।

জনাব আকরামি বলেন, ইমাম খোমেইনী (র.) তার ইসলামী আন্দোলন এমন এক সময়ে শুরু করেন যখন কিছু শক্তিধর রাষ্ট্র ও তাদের অনুচররা পৃথিবীর জাতিগুলোকে ধর্ম ও এর শিক্ষার বিরুদ্ধে উস্কে দিতে চেষ্টা করছিলো।

কিন্তু ইমাম খোমেইনী (র.) ধর্মের প্রকৃত চেহারা চিহ্নিত করতে সংগ্রাম করেছিলেন যা মানব সমাজের চালিকা শক্তি এবং তা মানবজাতিকে উর্ধ্বে উঠতে সাহায্য করে ও নীপিড়নের মোকাবিলা করে।
captcha