IQNA

ব্রিটিশ সরকার বলছে তারা ইসলামী অর্থায়নে প্রবেশের পক্ষে

21:56 - June 05, 2008
সংবাদ: 1657876
লন্ডন -- ব্রিটেনের ট্রেজারী গত সোমবার ঘোষণা করেছে তারা ইসলামী অর্থায়নে প্রবেশের পক্ষে এবং শরিয়াহ সম্মত বন্ডের মাধ্যমে তারা ২০০ কোটি পাউন্ড উত্তোলন করতে চান।
তবে তারা বলেন, বৃটিশ সরকার এ বিষয়ে সর্বশেষ সিন্ধান্ত নেয়ার আগে বেশ কিছু প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে।

ব্রিটিশ সরকার চাচ্ছে ইসলামী অর্থায়নের বাজারে প্রবেশ করতে যার দ্রুত প্রসার ঘটছে পারস্য উপসাগরে তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে। মুসলিমরা শরিয়াহ এর অধীনে বিভিন্ন ধরনের বিনিয়োগ দ্রব্য পছন্দ করছে। শরিয়াহ হলো কুরআন ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত থেকে ইসলামী আইন।

লন্ডন হচ্ছে পশ্চিমা জগতের মধ্যে ইসলামী অর্থায়ন বাজারের কেন্দ্রভূমি। এই এলাকাতেই তারা তাদের অগ্রযাত্রা শুরু করতে চান।

অর্থনৈতিক সচিব কিটি আশার বলেন, ব্রিটিশ ট্রেজারী সরকারের চলতি বিল প্রোগ্রামের মাধ্যমে সুকুক বা ইসলামী বন্ড ইস্যু করার ইচ্ছায় আছে।
captcha