IQNA

নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ না করলে ধর্ম আধ্যাত্মিকতা শূন্য হয়ে যাবে - মিশরীয় পণ্ডিত সাইয়্যেদ আল সুলাইমান

21:48 - June 05, 2008
সংবাদ: 1657878
মিশরীয় একজন পণ্ডিত বলেছেন, ইমাম খোমেইনী বিশ্বাস করতেন দুর্নীতি ও নীপিড়নের বিরুদ্ধে সংগ্রামে ধর্ম অবদান রাখবে নয়তো তা একটি আধ্যাত্মিকতা ও পবিত্রতাবিহীন ব্যবস্থায় পরিণত হবে।
মোহাম্মাদ জাবির সাইয়্যেদ আল সুলাইমান এখন ইরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেইনী (র.) এর ১৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তিনি ইকনাকে বলেন যে মরহুম ইমাম শুধু ইরানীদের ও শিয়াদেরই নন বরং সমস্ত মানবজাতির জন্য এক আদর্শ নমুনা।

মিশরের সেন্টার ফর পলিটিক্যাল রিসার্চ এর ডিরেক্টর বলেন যে ইসলামের ইতিহাসে মর্যাদা ও স্বাধীনতার উদাহরণ ও আদর্শ ব্যক্তিত্ব রয়েছেন এবং নিঃসন্দেহে ইমাম খোমেইনীর আন্দোলন যা সাম্প্রতিক বিশ্বের দুর্নীতিবাজ সরকার ব্যবস্থা ও দাম্ভিক শাসনকে উৎখাত করেছিলো তা ছিলো স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রামের এক মহান উদাহরণ।

জনাব সুলাইমান বলেন, আমি ইরানে এসেছি এক মহান ব্যক্তির মহান ব্যক্তির মহান আদর্শের প্রতি আমার আনুগত্য নবায়ন করতে যিনি ইসলামের মহান শিক্ষা 'প্রতিরোধকে' পুনর্জীবিত করেছেন এবং নৈতিক অবক্ষয় ও নীপিড়নকে সমর্থন দেননি।

ইমাম খোমেইনীর নেতৃত্বে বিপ্লব অন্যান্য ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠে, যেমন মিশর, ফিলিস্তীন ও লেবাননে এবং তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য সুবিধা ভোগী শক্তিসমূহের আধিপত্যকে কাঁপিয়ে দিয়েছিলেন।

মিশরের এই পণ্ডিত ব্যক্তি ইসলামী মাদ্রাসগুলোর ভূমিকা উল্লেখ করে বলেন যে ইমাম খোমেইনীর দৃষ্টিতে ইসলামী মাদ্রাসগুলো ধর্মীয়কেন্দ্র যারা জনগনের সেবায় থাকবে এবং যদি তারা জনগণের সমস্যা থেকে দূরে সরে থাকে তাহলে তারা আধ্যাত্মিকতা ও সৎপথ থেকে দূরে সরে গেলো।
captcha