IQNA

যতই সময় যায় ততই ইমাম খোমেইনী (র.) এর মহান চিন্তা ভাবনা সম্পর্কে জানা যাচ্ছে

21:42 - June 05, 2008
সংবাদ: 1657879
আর্জেন্টিনার একজন জুমআর নামাজের ইমাম বলেছেন, যতই সময় যাচ্ছে ততই ইমাম খোমেইনীর চিন্তা ও ধারনার ব্যাপকতার সাথে আমরা পরিচিত হচ্ছি।
বুয়েন্স আইরেসের আল তাওহীদ মসজিদের ইমাম আব্দুল কারীম পায বলেন, এমনকি মরহুম ইমামের সাথী ও অনুসারীরাও তার মহান চিন্তাভাবনার গভীরতায় এখনও পুরোপুরি প্রবেশ করতে পারেনি।

জনাব পায এখন ইরানে, ইমাম খোমেইনীর ১৯তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন। তিনি ইমাম খোমেইনীর নেতৃত্বে ইসলামী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, এই মহান ইসলামী আন্দোলন পৃথিবীর স্বাধীনতাকামী মানুষকে ইমামের আদর্শ অনুসরণে এবং অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।

ল্যাটিন আমেরিকার মুসলিমদের উপর ইমামের প্রভাব উল্লেখযোগ্য বলে তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর সারা বিশ্বের মানুষ ইসলাম ও বিপ্লব সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠে। বিশেষ করে ল্যাটিন আমেরিকার মুসলিমরা ইরানের জনগণের বিপ্লবে এবং ইমাম খোমেইনীর জাগরণ সৃষ্টিকারী আন্দোলনে অনুপ্রাণিত হয়েছে।

মরহুম ইমাম ছিলেন এক নেতা যিনি বিশ্বে প্রকৃত ইসলাম প্রচার করেছেন এবং আমরা তা এখন দেখছি। তার প্রচেষ্টা ও তার চিন্তাভাবনার প্রসারের ফলে সারা বিশ্বের আরও বেশী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে।
captcha