কাতারে দৈনিক সার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাংস'া ইকনা জানিয়েছে, কাতারের বধির সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনা পরিষদের প্রধান আলী আবিদ আল সেনরী ইশারায় পবিত্র কোরআন তাফসির করার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, কাতারের ধর্মপ্রাণ বধির মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে আরো সচেতন করে গড়ে তুলার লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোসহ গোটা আরব দেশের মধ্যে কাতারেই প্রথম এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় । জনাব আল সেনরী আশা প্রকাশ করে বলেন, খুব শিঘ্রই দোহার কোন একটি মসজিদে বধিরদের জন্য পবিত্র কোরআন ইশারায় তাফসির করা হবে ।#
276154