ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী গতকাল ইসলামী দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে যেকোন পরিসি'তিতে সত্যের প্রতি অবিচল থাকা মহানবী ( সা:) এর নবুওয়্যতের বড় শিক্ষা বলে বর্ণনা করেন। তিনি গুরুত্বারো করে বলেন ইরানের মহান জাতি আজ মহানবী ( সা:) এর নবুওয়্যতের এই শিক্ষাকে পুঁজি করে তাদের ভাগ্য গড়ার কাজে অগ্রসর হচ্ছে । ইরানের সর্বোচ্চ নেতা মহানবী (সা:) এর নবুওয়্যত প্রাপ্তী দিবস উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, মানবেতিহাসের উজ্জ্বল দৃষ্টিান- হিসেবে মহানবী (সা:) এর নবুওয়্যতের ঘটনা থেকে শিক্ষা নেয়া ইসলামী উম্মার জন্য অত্যন- জরুরী । তিনি গুরুত্বারোপ করে বলেন, মহানবী ( সা:) নবুওয়্যতের মহান দায়িত্ব কাধে নিয়ে মানবতার মুক্তির যে পথ বাতলে দিয়েছেন আমারা যদি সেই পথে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি তাইলেই কেবল দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করা সম্ভব হবে। #
276507